1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

নির্বাচনি প্রচারণা শুরু করছেন নওয়াজ শরিফ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

আগামী ১০ নভেম্বর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময়ে তিনি দেশটির সব প্রদেশে সফর করবেন।

মঙ্গলবার নিজ বাসভবনে প্রথম দলীয় মিটিংয়ে সশরীরে সভাপতিত্ব করেছেন নওয়াজ।

ওই বৈঠকে তিনি বলেছেন, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে বিচারিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করব।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক আহসান ইকবাল গণমাধ্যমকে বলেন, আমাদের ইচ্ছা নওয়াজ শরিফ হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সাজানো ষড়যন্ত্র এবং মিথ্যা মামলায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলটির ইশতেহার প্রকাশের বিষয়েও আলোচনা করা হয় বৈঠকে।

আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নিয়ে লন্ডনে দীর্ঘ চার বছরের স্বেচ্ছা নির্বাসন ছেড়ে গত ২১ অক্টোবর দেশে ফেরেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

২০১৭ সালে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে উৎখাত হন এবং পরের বছর দুর্নীতির দুটো মামলায় তার ১৪ বছরের সাজা হয়। সে সাজা কমিয়ে পরে সাত বছর করা হয়।

কয়েক মাস কারাভোগের পর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাজনিত কারণে জামিন নিয়ে ২০১৯ সালের নভেম্বরে তিনি যুক্তরাজ্যের লন্ডনে চলে যান। তারপর থেকে নওয়াজ সেখানেই বসবাস করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT