1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

নামিবিয়ার প্রেসিডেন্ট হাইগে গাংগব মারা গেছেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

নামিবিয়ার প্রেসিডেন্ট হাইগে গাংগব মারা গেছেন। রোববার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

গাংগবের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নানগোলো এমবামবা জানিয়েছেন, রাজধানী উইন্ডহোকের লেডি পোহামবা হাসপাতালে তিনি মারা গেছেন। এসময় তার স্ত্রী সন্তানরা পাশে ছিলেন।

গত ১ ফেব্রয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট কার্যালয় থেকে করা এক পোস্টে বলা হয়েছিল, ক্যানসারের চিকিৎসা শেষে ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট গাংগব। এরপর থেকে লেডি পোহামবা হাসপাতালে তিনি ভর্তি আছেন।

২০১৫ সাল থেকে নামিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন গাংগব। তার মৃত্যুতে ভাইস প্রেসিডেন্ট নানগোলো এমবামবা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বছরের শেষে নামিবিয়ায় প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গাংগবের জন্ম ১৯৪১ সালে। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার শাসন থেকে নামিবিয়া স্বাধীনতা লাভের আগেই রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন গাংগব। তার নেতৃত্বে একটি কমিটি নামিবিয়ার সংবিধান রচনা করে। তিনি স্বাধীন নামিবিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং এ দায়িত্ব তিনি ২০০২ সাল পর্যন্ত পালন করেন।

২০০৭ সালে গাংগব সাউথ ওয়েস্ট আফ্রিকা পিপুলস অর্গানাইজেশনের (এসডব্লিউএপিও) ভাইস প্রেসিডেন্ট হন। তখনো নামিবিয়ার নাম ছিল সাউথ ওয়েস্ট আফ্রিকা।

২০১৪ সালে নামিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন গাংগব। এরপর ২০১৯ সালের নির্বাচনেও তিনি জয় লাভ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT