1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

নতুন গিলাফে মোড়ানো হলো কাবা শরিফ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১২৭ Time View

পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ লাগানো হয়েছে। বুধবার পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা।

আরবি নতুন বছর ১৪৪৫ হিজরির প্রথম প্রহরে পরিবর্তন পবিত্র কাবার এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এই উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে প্রতি বছর ৯ জিলহজ সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে গতবছর থেকে সেই নিয়মে পরিবর্তন এনে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পাল্টানো হচ্ছে।

সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, বুধবার দশ ধাপে ‘পুরাতন গিলাফ’ পরিবর্তন করা হয়। পুরাতনটি সরিয়ে হাতে তৈরি নতুন গিলাফটি কাবায় লাগাতে অংশ নেয় ১৩০ জনের একটি দল। এতে ছিলেন প্রযুক্তিবিদ ও গিলাফটির নির্মাতারা।

কাঁচা সিল্কের নতুন গিলাফে ১২০ কেজি সোনা ও ১০০ কেজি রুপার তার দিয়ে তৈরি করা হয়েছে। পবিত্র গিলাফ তৈরিতে দীর্ঘদিন সতর্কতার সঙ্গে কাজ করেছে একদল দক্ষ কারিগর।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশ সোনার তারে পবিত্র কুরআন শরিফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে।

এই গিলাফের পারিভাষিক নাম ‘কিসওয়াহ’। পুরো বছরজুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে খুবই সতর্কতার সঙ্গে কাবার গিলাফটি তৈরি করা হয়।

গিলাফটি মোট ৫৬টি টুকরায় তৈরি করা হয়েছে। আর এগুলো একেকটি তৈরি করতে সময় লেগেছে ৬০ থেকে ১২০ দিন।

এর আগে বাদশাহ আবদুল আজিজ কিসওয়াহ কমপ্লেক্স থেকে বিশেষ ট্রাক ও যানবাহনে শোভাযাত্রায় করে কাবা শরিফ এসব কাপড় নিয়ে আসা হয়।

মসজিদুল হারামের বাইরের গেট থেকে কাবা শরীফকে মাতাফে নিয়ে যাওয়ার জন্য একটি নির্দিষ্ট পথ নির্ধারণ করা হয়েছিল। ১৫ সদস্যের একটি বিশেষ দল কিসওয়াহর রূপান্তরের পুরো প্রক্রিয়াটি তদারকি করেছিল।

কাবার গিলাফ তৈরিতে প্রায় ২০০ জন শিল্পী ও কর্মচারি আব্দুল আজিজ কমপ্লেক্সে কাজ করে থাকেন। বিভিন্ন বিভাগে কাজ করেন তারা। কাবার গিলাফের প্রত্যেকটি অংশ তৈরির জন্য আলাদা আলাদা বিভাগ আছে।

এখানে থাকা সেলাই বিভাগে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ সেলাই মেশিন। যেটি ১৬ মিটার লম্বা। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে এটি চালানো হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT