1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

দেশে এসেছেন রওশন এরশাদ

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

প্রায় পাঁচ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রোববার দুপুর ১২টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

রওশন এরশাদের প্রেস উইংয়ের সদস্য কাজী লুৎফুল কবীর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রওশন এরশাদকে বহনকারী বিমানটি দুপুর ১২টা ২৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। রওশন এরশাদকে স্বাগত জানাতে নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন।  রওশন এরশাদের সঙ্গে রয়েছেন তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধু মাহিমা সাদ। বিমানবন্দরে নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জ গেটে উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন রওশন এরশাদ।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এর আগে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যোগদান শেষে গত ৫ জুলাই চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের উদ্দেশে যাত্রা করেন। প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরেছেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT