1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

দেশের সকল উন্নয়নের দাবীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা – এমপি নিক্সন চৌধুরী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View

বাংলার আকাশ ২৪ ডট কম ডেস্কঃ

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, দেশের সকল উন্নয়নের দাবীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনার আমলে দেশের যে উন্নয়ন হয়েছে তা গত ৩৫ বছরেও হইনি। তিনি আরও বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল ও রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বাংলাদেশের সমস্ত মেগাপ্রজেক্ট গুলো এবং ফরিদপুর-৪ আসনে যে উন্নয়ন হয়েছে তা সম্ভব হযয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকার জন্যই। আগামীতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতার আনতে হবে। সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণই আগামীতে ফরিদপুর-৪ আসনের এমপি নির্বাচিত করবেন। তিনি বলেন, যারা মহামারী করোনার ও উন্নয়নের সময় জনগণের পাশে ছিলনা, তারা জনগণের ভোট পাওয়ার দাবীদার? না নিক্সন চৌধুরী ভোট পাওয়ার দাবীদার? তা ফরিদপুর-৪ আসনের জনগণের উপর বিবেচনার দাবী রইলো।

গতকাল রবিবার বিকেলে সদরপুরের ভাষানচর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ৬৫ লক্ষ টাকা ব্যায়ে উপজেলান বাছের শিকদার ডাঙ্গী ছায়ফুল খার বাড়ির নিকট থেকে নীল মনির খান পর্যন্ত (এইচবিবি) করণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন কালে প্রধান অতিথির বক্তব্যে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা যুবলীগের সভাপতি সহিদুল ইসলাম বাবুল, শেখ আঃ মান্নান, মাইনদ্দিন মোল্যা প্রমুখ। উপস্থিত ছিলেন নিক্সন চৌধুরীর সমর্থিত বিভিন্ন নেতাকর্মী।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT