1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের বিভিন্ন এলাকায় আজ দুপুরের আগেই ঝড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে।

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে এবং ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT