1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

রাঙামাটিতে বাস উল্টে আহত ১৯: ঢালু সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৩০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে প্রায় ৫০ জন গার্মেন্টস শ্রমিক একটি বাস রিজার্ভ করে কর্মস্থলে ফিরছিলেন। পথে সাপছড়ি এলাকার একটি ঢালু সড়কে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়।

বাসের যাত্রী রিপ চাকমা জানান, নানিয়ারচর থেকে ছেড়ে আসা বাসটি সাপছড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT