1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩২৩ Time View

বাংলার আকাশ ডেস্ক:


জসীমউদ্দীন–এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর–এ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়েছে।

শনিবার সকালে ফরিদপুর শহরের অম্বিকাপুরে অবস্থিত কবির সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফরিদপুর ফাউন্ডেশন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে গভীরভাবে তুলে ধরেছে। নতুন প্রজন্মের জন্য তাঁর জীবন ও সাহিত্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ‘মৃত্যুঞ্জয় কবি’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। বইটি প্রকাশিত হলে তরুণ প্রজন্ম কবির জীবন ও সাহিত্য সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করা হয়।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT