1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগামী ৫ দিনে আবহাওয়ার ওঠানামা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৬৪ Time View

তাপমাত্রায় সামান্য পরিবর্তন, বর্ধিত পূর্বাভাসে বজ্রবৃষ্টির সম্ভাবনা বাড়ার ইঙ্গিত

দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে তাপমাত্রায় সামান্য ওঠানামা থাকলেও আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (২ মার্চ) দেওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

৩ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৪ মার্চ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওই দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

৫ মার্চ আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

৬ মার্চও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT