1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

দিনাজপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ২৭২ Time View

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পায়ের রগ কাটা অবস্থায় শহীদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি আদালতের মামলার নথিপত্র উদ্ধার করা হয়

সোমবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর (পুরাতন বন্দর) আফতার আলী হাসকিং মিলের একটি পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

শহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ বাসুদেবপুর নয়াপাড়া গ্রামের মৃত আশরাফ মন্ডলের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে রাত বাড়িতে ফেরেননি শহীদুল ইসলাম। রাতেই পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। পরে সকালে তার মরদেহ উদ্ধারের বিষয়টি জানাতে পারেন এলাকাবাসীর কাছে। শহীদুল ইসলামের সঙ্গে স্থানীয় হামিদুর নামে একজন মোহরির সঙ্গে ১০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করেও এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারনা করছেন তারা। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেও এটি হত্যার আলামত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

এছাড়া ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT