1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, সুনামির পূর্বভাস

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১২৫ Time View

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে পূর্বভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার তাইওয়ানের পূর্ব উপকূলে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বহুতল ভবন। হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে অনেকে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারেন।

এদিকে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে তাইওয়ান। জাপান ও ফিলিপাইনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে পূর্বভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ বলে জানালেও তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা বলেছে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT