1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

ট্রাম্প বিতর্কে বসতে চান বাইডেনের সঙ্গে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উদ্দেশ্য নির্বাচনি বিতর্ক। আর ‘যে কোনো সময়, যে কোনো জায়গায়’ বাইডেনের সঙ্গে এই বিতর্কের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) বাইডেনকে এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন ট্রাম্প।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রে সুপার টুয়েসডের ভোট অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল এটি। এদিন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের দৌড় থেকে ছিটকে পড়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি।

এর মধ্য দিয়ে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত হয় ট্রাম্পের। এর কয়েক ঘণ্টা পরই বাইডেনকে বিতর্কের চ্যালেঞ্জ ছোড়েন ট্রাম্প।

সামাজিকমাধ্যম টুইটার দেওয়া পোস্টে তিনি বলেন, এটা গুরুত্বপূর্ণ, আমাদের দেশের ভালোর জন্য। জো বাইডেন এবং আমি এমন ইস্যু নিয়ে বিতর্ক করব, যা যুক্তরাষ্ট্র এবং দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে তেমন বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। তাই নভেম্বরের নির্বাচনে তার মনোনয়ন প্রায় নিশ্চিত।

অন্যদিকে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের মনোনয়নও নিশ্চিত হয়ে গেছে সুপার টুয়েসডের ভোটের মধ্য দিয়ে। ফলে নভেম্বরের নির্বাচনে আবারও ট্রাম্প-বাইডেনের লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT