1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১২৭ Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছভর্তি ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় দিনমজুর। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

নিহতরা হলেন- উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের সখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম ও একই গ্রামের মৃত আতিয়ার মিয়ার ছেলে সাজিবুল ইসলাম।

আহত শ্রমিকরা হলেন- একই গ্রামের মজনু আলীর ছেলে আজিজুল হক, ওয়াজ মণ্ডলের ছেলে জানু উদ্দিন, তমির উদ্দিনের ছেলে দিপু মিয়া, ছলিম উদ্দিনের ছেলে আব্দুস সামাদ, আব্দুল গনির ছেলে আসাদুল হক ও মৃত নিয়ামত মণ্ডলের ছেলে আনারুল ইসলাম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সকালে মেহেরপুরের গাংনী থেকে মাছবোঝাই একটি মিনি ট্রাক চুয়াডাঙ্গায় যাচ্ছিল। অপরদিকে ইজিবাইকে সাত দিনমজুর উপজেলার শিবপুর গ্রাম থেকে গাংনীর দিকে পাট কাটার কাজে যাচ্ছিলেন। দিনমজুররা হাটবোয়ালিয়া ফুটবল মাঠের কাছে পৌঁছলে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ সব যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি ছয়জন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT