1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

জুলাইয়ে সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্যপদ পাচ্ছে ইরান!

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১২৭ Time View

আগামী ৪ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলন। আর আসন্ন এই শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান করা।

ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এসসিওবিষয়ক প্রতিনিধি বাখতিয়ের খাকিমভ শনিবার এ কথা জানিয়েছেন।

খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের এ তথ্য জানান রুশ মুখপাত্র। আগামী ৪ জুলাই নয়াদিল্লিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে এসসিওর শীর্ষ সম্মেলন।

খাকিমভ বলেন, ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান হবে আসন্ন শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান কর্মসূচি। ইরান এরই মধ্যে এসসিওর সদস্যপদ লাভের বাধ্যবাধকতাগুলো পূর্ণ করতে পেরেছে এবং সে কারণেই দেশটিকে নয়াদিল্লি শীর্ষ সম্মেলনে সাংহাই সহযোগিতা সংস্থা পরিবারে অন্তর্ভুক্ত করা হবে।

প্রসঙ্গত বর্তমানে এসসিওর পূর্ণ সদস্য দেশ আটটি। দেশুগুলো হলো— রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। পাশাপাশি সংস্থাটির চারটি পর্যবেক্ষক দেশ রয়েছে। সে দেশগুলো হলো— আফগানিস্তান, বেলারুশ, ইরান ও মঙ্গোলিয়া।

এ ছাড়া তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল ও শ্রীলংকা এই সংস্থাটির ডায়ালগ পার্টনার হিসেবে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT