1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মানবতাবিরোধী মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের জামিন আবেদন চাচার হামলায় এসএসসি পরীক্ষার্থীর হাত ভাঙল, হাসপাতালে ভর্তি পল্লবীতে গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার, মুষ্ঠিবদ্ধ হাতে পাওয়া চুলে ঘনীভূত হচ্ছে রহস্য শান্তি আলোচনার পথ খুলতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের এমপি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তাসনিম জারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে সাখাওয়াৎ হোসেনের দায়িত্ব গ্রহণ এসএসসি পরীক্ষার প্রথম দিন: ২৫ হাজারের বেশি অনুপস্থিত, বহিষ্কার ৭ ফরিদপুরের বিশিষ্ট লেখক ও কবি শহীদুল্লাহ সিরাজী আর নেই ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষক মাওলানা মুনীরুজ্জামান ফরিদীর মৃত্যু ফরিদপুরে মানববন্ধন, প্রতারণা ও মানব পাচারচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

জি টোয়েন্টি জোটের কাছে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

বাংলার আকাশ নিউজ ডেস্ক ২৪ ডট কম ডেস্কঃ

টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলোর উন্নয়নের জন্য বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট জি-টোয়েন্টির সামনে ছয়টি প্রস্তাব রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত ‘ভয়েস অব দ্য সাউথ সামিট ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জি টোয়েন্টি জোটের কাছে এসব প্রস্তাব রাখেন তিনি।

শেখ হাসিনা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিকে (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির) প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়।

প্রধানমন্ত্রীর ছয় প্রস্তাব

মানবতার বৃহত্তর স্বার্থে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।

এসডিজির সমান্তরালে সামগ্রিক বৈষম্য মোকাবিলায় নতুন দৃষ্টান্ত তৈরি করা।

স্বল্পোন্নত দেশ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিশেষ অর্থায়ন।

নারীসহ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ‘ডিজিটাল ডিভাইডস’ দূর করা। তরুণ জনগোষ্ঠীর পেছনে বিনিয়োগ করে
চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা আদায়। আর সেজন্য অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর।

প্রতিটি মানুষের ভালোভাবে জীবনযাপনের সমান অধিকার নিশ্চিত করা

বৈশ্বিক মানব উন্নয়ন নিশ্চিত করতে সাউথ-সাউথ ও ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT