1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

চেইন চুরি করে পালাতে গিয়ে গৃহবধূর হাতেই ধরা পড়ল চোর

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৩৭ Time View

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা এক গৃহবধূর চেইন চুরি করে পালাতে গিয়ে ধরা পড়েছে এক নারী। শনিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা যায়, টিকিট কাউন্টার থেকে টোকেন নিয়ে তার বাচ্চাদের ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন এক গৃহবধূ।

ওই সময় অন্যদের মতোই বোরকা ও হিজাব পরে এক নারী ডাক্তার দেখানো জন্য অপেক্ষমান ভুক্তভোগী ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে সুকৌশলে কাটার দিয়ে তার গলায় পরিহিত চেইন কেটে নিয়ে সটকে পড়ে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি চেইন নিয়ে সটকে পড়া নারীকে ধাওয়া করেন। এ সময় রিকশা করে ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ওই গৃহবধূসহ অন্য নারীরা মারধর করেন। এতে চেইন চুরির বিষয়টি সে স্বীকার করে।

চেইন চুরির অভিযোগে অভিযুক্ত ওই নারীর নাম নাতাশা আক্তার (২২)। জনতার হাতে আটক পর চেইন চুরির বিষয়টি স্বীকার করে ওই নারী বলেন, নেত্রকোনা থেকে সে চিকিৎসাসেবা নেওয়ার জন্য হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন।

এ ঘটনায় হাটহাজারী মডেল থানার এসআই মো. আলমগীর ভূঁইয়া জানান, খবর পেয়ে নাতাশা আক্তারকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিসা দেওয়া হয়। পাশাপাশি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT