1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল ২ বোনের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View

ময়মনসিংহের গৌরীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে গিয়ে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— মামুদনগর গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে মাইশা আক্তার (৭) ও মো. নুরুল ইসলাম নুরুর মেয়ে শ্রাবণী আক্তার (১০)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাড়ির পেছনের পুকুর থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। সেই পুকুরের খাড়াপাড়ে খেলতে যায় দুই বোন। পরিবারের সদস্যদের অজ্ঞাতে তারা পুকুরে পড়ে যায়। তাদের সন্ধানে আসরের নামাজের সময় থেকে খোঁজাখুঁজি করতে থাকেন স্বজনরা। এ সময় স্বজনরা পুকুরপাড়ে মাইশার জুতা দেখতে পান।

তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে মাগরিবের নামাজের আগে মাইশার লাশ খুঁজে পান। তার পর আবারও ওই পুকুরের অপরপ্রান্তে শ্রাবণীর লাশ রাত ৮টার দিকে খুঁজে পান।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মোক্তাদির শাহীন জানান, দুই বোনের একসঙ্গে পুকুরে মৃত্যুর বিষয়টি অনাকাঙিক্ষত ও দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT