1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১২৮ Time View

কোটি টাকা মূল্যের আমেরিকান ব্রাহমা ‘যুবরাজ’ এখন গাজীপুরের টঙ্গীর তিস্তা গেটের সোহেল র্যাঞ্চ অ্যান্ড অ্যাগ্রো ফার্মে।

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এখানে প্রস্তুত করা হচ্ছে কুরবানির পশু। শতভাগ নিরাপদ, নির্ভেজাল ও সুস্থ পশুর নিশ্চয়তা দিচ্ছে ফার্মটি।

কুরবানির ঈদ সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে উন্নত বিশ্বের ক্যাটেল ফার্মের আদলে দেশি-বিদেশি উন্নত জাতের আমেরিকান, ইন্দো-ব্রাজিল ও থাই ব্রাহমা-যুবরাজ, রোনাল্ডো, প্রিন্সেস ডায়না, দৌলত, সহরাত, ভুটানি বক্সারগাই, বুট্টিগরু, মীর কাদিমের হাসা গরু, থাইল্যান্ডের এলভিনো মহিষ, জাফরাবাদী মুররা মহিষ, রেড ও ব্ল্যাক শাহিওয়াল, তুরস্কের দুম্বা, ছাগল, ভেড়াসহ অসংখ্য পশু তুলেছেন।

বিভিন্ন এলাকার মানুষ ওই খামারে কোটি টাকা মূল্যের গরু ‘যুবরাজকে’ দেখতে ভিড় জমান প্রতিনিয়ত। পাশাপাশি বিভিন্ন খামারিও একনজর দেখতে আসেন ফার্মটি।

এ ব্যাপারে সোহেল র্যাঞ্চ অ্যান্ড অ্যঅগ্রো প্লাস লিমিটেড ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী সোহেল আহম্মেদ বলেন, শখের বসেই এ খামারটি করা। বর্তমানে শতভাগ বাণিজ্যিক চিন্তা থেকেই খামারটির স্থায়ী রূপ দেওয়া হয়েছে। এবারের ঈদ উপলক্ষে খামারে দেশি-বিদেশি জাতের প্রায় ১০ কোটি টাকার পশু রয়েছে। কুরবানির পশুর গুণগতমানের বিষয়ে কোনো ছাড় দিচ্ছি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT