1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিল সৌদি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১২৮ Time View

পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির এই মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি ও গালফ কো-অপারেশনভুক্ত (জিসিসি) দেশের নাগরিকরা মঙ্গলবার (১১ জুলাই) থেকে ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে পারছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি নাগরিক, প্রবাসী ও জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। তা ছাড়া এটি সৌদি ভিশন ২০২৩-এরও একটি অংশ।

খবরে বলা হয়েছে, ওমরাহ করতে প্রত্যাশী ও পর্যটকরা যেন সহজেই নির্দিষ্টকৃত ওমরাহর অনুমতি পেতে পারেন; সে উদ্দেশ্যে নুসুক অ্যাপটি ডেভেলপ করা হয়েছে।

এ ছাড়া সৌদি আরবের বাইরের নাগরিকদেরও ওমরাহর জন্য স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সবকিছু সহজীকরণের জন্য ওমরাহর ই-ভিসা চালু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT