1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

এসএসসি পরীক্ষায় চমক দেখাল যমজ ৩ ভাইবোন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৩২ Time View

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (সাঁওতাল) যমজ তিন ভাইবোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে এলাকায় চমক সৃষ্টি করেছে।

জানা গেছে, বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের জোহানেস মুর্মু বাবলু ও সোহাগিনি হাঁসদার ঘরে একসঙ্গে জন্ম নেয় এক পুত্র ও দুই কন্যাসন্তান। ছেলে লাসার সৌরভ মুর্মু ও মেয়ে মারতা জেনিভিয়া মুর্মু এবং মেরি মৌমিতা মুর্মু দারিদ্র্যতার সংসারে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছিল। এবারের এসএসসি পরীক্ষায় তারা তিনজনে অংশগ্রহণ করে এবং প্রকাশিত ফলে তারা তিনজনই জিপিএ-৫ অর্জন করেছে।

তাদের মধ্যে ভাই সৌরভ প্রকৌশলী ও দুই বোন ডাক্তার হতে চায়। তাদের ফলে উচ্ছ্বসিত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন তার পরিবারের সঙ্গে দেখা করে লেখাপড়া চালিয়ে যাওয়ার উৎসাহ প্রদান করেছেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, জিপিএ-৫ পাওয়া জমজ তিন ভাইবোনের উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিবন্ধকতা থাকলে প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT