1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

এমপি বাবু-পরিবারের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলা করলেন ইশরাক

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল প্রচারণা চালানোর অভিযোগ এনে ইসমাঈল হোসেন অপু (২২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ইশরাক আহমেদ সাজন (২৮) নামে এমপি নজরুল ইসলাম বাবুর এক শুভাকাঙ্ক্ষী এ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইসমাইল আড়াইহাজারের গোপালদী পৌরসভার লক্ষ্মীবরদী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত অপু একজন ব্লগার। সে গত ৭ বছর ধরে ‘নিউজ আড়াইহাজার’ নামে একটি ব্লগ চালাচ্ছেন। ফেসবুকে একই নামে তার একটি পেজ আছে। সেখানে তিনি বিভিন্ন রাজনীতিবিদদের নিয়ে বিরূপ মন্তব্য করে লেখা প্রকাশ করতেন। সম্প্রতি সংসদ সদস্য বাবু ও তার পরিবারের সদস্যদের ছবি ফটোশপে সুপার এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করে অপু।

গত ২৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে ইশরাক আহমেদ সাজন (২৮) নামে সংসদ সদস্য বাবুর এক শুভাকাঙ্ক্ষী ব্লগার অপুকে ফেসবুক পেজটি বন্ধ করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইশরাককে প্রাণনাশের হুমকি দেন অপু। পরে আড়াইহাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন ইশরাক।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, অপু ‘নিউজ আড়াইহাজার’ নামে ফেসবুক পেজের অ্যাডমিন। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। আড়াইহাজারে এ ধরনের অপপ্রচারকারী যতগুলো ফেক আইডি আছে, শনাক্ত করে পরিচালনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT