1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

এবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র উপাদানের ওপর কঠোর নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৩২ Time View

রাশিয়ার ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান প্রবাহ বন্ধ করার জন্য কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার স্থাপনার বিরুদ্ধে বিমান-বিধ্বংসী ব্যবস্থা উন্নত করার চেয়ে, তাদের ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান দেওয়া বন্ধ করা সহজ।

মঙ্গলবার রাতে দ্বিতীয়বারের মতো জেলেনস্কি বিশ্বকে এ আহ্বান জানান। ইউক্রেন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। তবে রাশিয়া বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে। এর সঙ্গে বেসামরিক ভবনগুলোতে আঘাত করেছে। সর্বশেষ মধ্য ইউক্রেনের জেলেনস্কির নিজের শহর ক্রিভি রিহতে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এবং গুদাম একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে ১১ জন নিহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করে দেখা যায় অন্যান্য দেশে উৎপাদিত প্রায় ৫০টি উপাদান রয়েছে এবং তিনি কিয়েভের কূটনীতিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত রাশিয়া এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো অন্য দেশ থেকে পায়।

তিনি আরও বলেন, ইউক্রেনের কাছে রাশিয়াকে দেওয়া ক্ষেপণাস্ত্রের উপাদান সরবরাহকারী সংস্থাগুলোর তালিকা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT