1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’ টেকনাফে অভিযান, ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-এর জামিন বাতিল, কারাগারে প্রেরণ সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী, অনুমোদনের অপেক্ষায় অনলাইন ক্লাস প্রস্তাব

এইচএসসিতে উত্তীর্ণ মা-মেয়ে ও মা-ছেলে

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম:

 

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মা-ছেলে ও মা-মেয়ে। বুধবার এইচএসসির ফল ঘোষণার পর জেলার পানছড়িতে এমন খবরে এলাকাবাসীর মাঝে বাড়তি মনোযোগ তৈরি হয়েছে। বিষয়টিকে সবাই ইতিবাচকভাবে দেখছেন।

 

সুমেন চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৩.৩৩ পেয়ে এইচএসসি পাশ করেছে। তার মা মানিক পুতিচাকমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দীঘিনালা কলেজ কেন্দ্র থেকে জিপিএ ৩.৬৭ পেয়েছেন।

 

মায়ের সাফল্যে উচ্ছ্বসিত সুমেন চাকমা জানান, লেখাপড়ার প্রতি মায়ের প্রবল আগ্রহ ছিল। এতে আমার পড়াশোনার আগ্রহ বেড়েছে। মা আমার অনুপ্রেরণা।

 

ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ-৪.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার মা রাবিয়া আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্র থেকে জিপিএ-৩.৮৯ পেয়ে এইচএসসি পাশ করেছে।

 

(আহুত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT