1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২১৫ Time View

উজিরপুরে বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুরের বামরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আরশাদ। তিনি বলেন, গাড়িটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল।

পথিমধ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ৭ জন মারা যান। এ ছাড়া আরও ২০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুর থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ছাড়া আহত ৫-৬ জনের চিকিৎসা চলছে এ হাসপাতালে।

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT