1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

ইমরান খানের দল পিটিআই এর নির্বাচিত সদস্যকে গুলি করে হত্যা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) এক যপগ্য নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত আদনান এর আগে ২০১৮ সালে পিটিআই থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সোমবার রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

চৌধুরী মুহাম্মদ আদনান নামের নিহত ওই পিটিআই নেতা পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির এনএ–৫৭ আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের পিপি–১৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মুহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আদালতের সামনে হাজির করা হবে।

প্রসঙ্গত, পাকিস্তানে এর আগে নির্বাচন–পরবর্তী সহিংসতায় আরও দুই পিটিআই কর্মী নিহত হন। গত শুক্রবার ভোট কারচুপির অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার শিংলা এলাকায় পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলি চালায় পুলিশ। এতে ওই দুজন নিহত হন। গুলিতে আরও ১২ জন আহত হন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। দমন–পীড়নের মধ্যে থেকেও এ নির্বাচনে স্বতন্ত্র হিসেবে চমক দেখিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই–সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পরিষদের ২৬৪ আসনের ঘোষিত ফলে দেখা গেছে তারা পেয়েছেন সর্বোচ্চ ৯৩টি আসন। কোনো দলই এককভাবে সরকারের গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি। প্রার্থী খুন হওয়ায় একটি আসনে নির্বাচন আপাতত স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT