1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ইছাকে আহবায়ক ও স্বপনকে সদস্য সচিব করে ফরিদপুর জেলা বিএনপির কমিটি ঘোষনা

email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৭৮ Time View

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ দুই বছর পর ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়েছে ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছাকে এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে ফরিদপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপনকে। আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কেরা হলেন,আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আতাউর রশিদ বাচ্চু, অ্যাডভোকেট আলী আশরাফ নাননু, দেলোয়ার হোসেন দিলা, গোলাম রব্বানী ভুইয়া রতন, আজম খান ও তানভীর চৌধুরী রুবেল। আহবায়ক কমিটির সদস্যরা হলেন-খন্দকার নাসিরুল ইসলাম, রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ, মোস্তাক হোসেন বাবলু, জাফর হোসেন বিশ্বাস, অ্যাডভোকেট গুলজার হোসেন মৃধা, ইঞ্জিনিয়ার খায়রুল আলম ও অ্যাডভোকেট জসীম উদ্দিন মৃধা। দীর্ঘদিন পর ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়েছে বিএনপির নেতা-কর্মীরা। এদিকে, একই সাথে ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক হয়েছেন এএফএম কাইয়ুম জঙ্গী এবং সদস্য সচিব হয়েছেন গোলাম মোস্তফা মিরাজ। কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন-এবি সিদ্দিকী মিতুল, মোঃ তৈয়ব আক্তার টুটুল, মিজানুর রহমান মিনান, ওবায়দুল কাদের, সরফরাজ করিম, শামসুল আরেফিন সাগর, মোঃ শামসুর রহমান কুটু, আরিফুজ্জামান অপু, নাসিরউদ্দিন মিলার, আলমগীর ভুইয়া, মোঃ এমদাদুল হক এমদাদ, মোস্তাক মাহমুদ পরাগ, কাইয়ুম মিয়া, কামরুল ইসলাম মিলটন ও রাজন খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT