1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০ হবিগঞ্জে অয়েল ট্যাংকার লাইনচ্যুত, খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহে স্থানীয়রা ট্রাম্পের ভাষণের পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামের প্রকোপে স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফরিদপুরে হামের উপসর্গে সাত মাসের শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের তালিকা প্রস্তুত ইসলামিক প্রজাতন্ত্র দিবসে তেহরানে উত্তোলিত ইরানের ‘সবচেয়ে বড় পতাকা’

ইউটিউব শর্টস থেকে উপার্জন করা যাবে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবের ছোট ভিডিও ফিচার শর্টস সম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ভিডিও তৈরি করে এই মাধ্যমটিতে বিনিময় করা যায় সহজেই। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট অংশ পাবেন ভিডিওর নির্মাতারা।

এ কারণে শর্টস ভিডিও নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ইউটিউব। ফলে এর মাধ্যমে ইউটিউবের সাধারণ ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও তৈরি করে আলাদাভাবে আয় করা যাবে।

এক ব্লগ বার্তায় ভিডিও ইউটিউব জানিয়েছে, নির্মাতারা যেদিন থেকে এ সুবিধার যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের নির্দিষ্ট অংশ আয় করতে পারবেন। অবশ্য আগেই ইউটিউব জানিয়েছিল শর্টস বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন ভিডিওর নির্মাতারা। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস ভিডিও নির্মাতাদের।

শর্ত অনুযায়ী, শর্টস ভিডিও থেকে আয়ের জন্য অবশ্যই চ্যানেলে কমপক্ষে এক হাজার গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে। শুধু তাই নয়, এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে। নতুন এ সুবিধা চালু হলে ইউটিউব শর্টস ব্যবহারকারীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT