1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

আশুলিয়ায় অস্ত্র-গুলিসহ আটক ৪

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪১৬ Time View

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়া থানায় গ্রেফতারদের হস্তান্তর করে র‌্যাব। এর আগে সকালে  র‌্যাব-৪ (সিপিসি ২) এর সহকারী পুলিশ সুপার মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়ার পৃথক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (২৭), জামগড়া এলাকার বকুল ভূঁইয়ার ছেলে রনি ভূঁইয়া (২৪), টঙ্গাবাড়ী এলাকার মৃত তালুকদার তোফায়েল হোসেন বাবুর ছেলে তালুকদার মাহমুদুল হাসান অনিক (৩২), এবং আশুলিয়ার মৃত তালুকদার শফিকুল ইসলামের ছেলে তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২)।

র‌্যাব জানায়, আটকরা গত ২ এপ্রিল আশুলিয়ার পূর্ব নরসিংহপুরে আবু সামা মৃধার অফিসে অবৈধ অস্ত্র এবং দেশি অস্ত্রসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে ভাঙচুর, মারপিট ও লুটপাট করে। এ ঘটনার পরদিন ৩ এপ্রিল ভুক্তভোগীর পরিবার আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন।

এ ঘটনায় ‌র‌্যাব-৪  মামলাটির ছায়াতদন্ত শুরু করে। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা চিহ্নিত সন্ত্রাসী। এ মামলায় অন্য আসামিদের গ্রেফতারেরও চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT