1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: হত্যা অভিযোগ স্বজনদের, স্বামী আটক ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক: প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত এনসিটিবির খুলনায় বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটের মৃত্যু জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন

অধ্যক্ষকে এমপির পিটুনি, সংবাদ সম্মেলন ডেকেছেন সাবেক ছাত্রনেতারা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৪০৭ Time View

রাজশাহীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে আহত করার ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এক সংবাদ সম্মেলন ডেকেছে আশির দশকের ছাত্রনেতাদের সংগঠন।

আশির দশকের ছাত্রনেতা, সাবেক ছাত্রসংগ্রাম পরিষদের রাজশাহীর আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তার লক্ষ্মীপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।

আসাদুজ্জামান আসাদ বলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অধ্যক্ষকে প্রহারের পুরো ঘটনাকে চাপা দিতে চেষ্টা চালিয়েছেন। এমপি ফারুক দাবি করেছেন- এটা তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র; কিন্তু আমি সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে প্রকৃত সত্য ঘটনা, তথ্য-প্রমাণসহ উপস্থাপন করব।

সংবাদ সম্মেলনে আশির দশকের ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে অধ্যক্ষকে মারপিটের ঘটনার তদন্ত শুক্রবার দ্বিতীয় দিনের মতো চলমান ছিল। তদন্ত কমিটির প্রধান জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লাহ মাহফুজ আল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার রাজশাহীতে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন। তিনি রাজাবাড়ী কলেজের অধ্যক্ষ সেলিম রেজাসহ শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান জানান, ইতোমধ্যে তারা বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেতা ও মাঠ পর্যায়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গেও কথা বলেছেন।

তদন্ত কমিটির প্রধান মোল্লাহ মাহফুজ আল হোসেন জানান, তারা শুক্রবার দ্বিতীয় দিনের মতো তদন্ত কাজ করেছেন। শিগগিরই অধ্যক্ষ হেনস্তার বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কাছে প্রতিবেদন জমা দেবেন। পরে বিষয়টি গণমাধ্যমকেও জানানো হবে।

উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে নগরীর নিউমার্কেট এলাকার থিম ওমর প্লাজায় এমপি ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। যদিও বৃহস্পতিবার এমপি ফারুকের পাশে বসে অধ্যক্ষ সেলিম রেজা ঘটনা অস্বীকার করেন। এমপি ফারুকও অধ্যক্ষকে মারপিটের অভিযোগ অস্বীকার করে আসছেন।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT