1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলাকে ‘রাজনৈতিক’ উল্লেখ করে প্রত্যাহারের উদ্যোগের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মো. আসাদুজ্জামান। এ সময় নিহতের মা হালিমা বেগম, স্ত্রী শাহীন আফরোজ রোজি ও কন্যাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় প্রকাশ্যে মাসুদ রানাকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫ এপ্রিল ভাঙ্গা থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার তদন্ত শেষে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ মামলার বিচার কার্যক্রম শুরু করে এবং ইতোমধ্যে একাধিক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলার প্রধান আসামিসহ কয়েকজন আসামি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটিকে ‘রাজনৈতিক’ হিসেবে দেখিয়ে প্রত্যাহারের তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত একটি চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এ ধরনের পদক্ষেপে ন্যায়বিচার বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে মামলাটি তুলে নিতে হুমকির অভিযোগও তোলা হয়।

সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, মামলাটি রাজনৈতিক বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার।

এ সময় প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT