1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: শোক প্রকাশ করলেন ইংলিশ ক্লাব ম্যানইউ

banglarakash
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৬৫ Time View

রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে বিশ্ববাসীকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

গত সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। এই ঘটনায় শোক জানিয়ে শুক্রবার নিজেদের ফেসবুক পেইজে বার্তা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ক্লাবটি জানান্য-  “ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনায় যারা আক্রান্ত হয়েছে, তাদের প্রতি ভালোবাসা ও সমবেদনা। যাদের আমরা হারিয়েছি, তাদের প্রতি আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করতে পারেন, সেই প্রার্থনা করি।”

এর আগে, গত বুধবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা বাংলাদেশে তাদের সমর্থকগোষ্ঠীকে পাঠানো এক চিঠিতে শোক প্রকাশ করেছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT