1. admin@banglarakash.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর ইস্যুতে মানববন্ধন, চাকরি বহালের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা চাকরি বহাল রাখার দাবি জানান।

বুধবার সকাল ১০টায় ফরিদপুর পৌরসভা চত্বর ও সিভিল সার্জন কার্যালয়ের সামনে ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-এর ২য় পর্যায়’-এর আওতায় কর্মরতদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ে কর্মরত বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা নগর এলাকার প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন। স্বাস্থ্যকেন্দ্রগুলো স্থানীয় সরকার বিভাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্তের কারণে তাদের চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

তারা আরও বলেন, অভিজ্ঞ জনবল বাদ দিয়ে নতুন করে নিয়োগ দিলে স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। তাই বিদ্যমান কর্মীদের চাকরি বহাল রেখে সমন্বিতভাবে কার্যক্রম চালানোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা ফরিদপুর পৌরসভায় যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেন। পরে তারা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় তারা দ্রুত সমস্যার সমাধান ও চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT