1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৪১৭ জন ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন: বদলে গেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুরু মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভি ও ফেসবুকে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ফরিদপুরে বিচারগানের আয়োজন বন্ধ করে দিল প্রশাসন

BanglarAkash desk
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭৪২ Time View

ফরিদপুরে নগরকান্দার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে গতকাল বুধবার সন্ধ্যায় বিচারগান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল

ফরিদপুরের নগরকান্দায় ‘ইসলাম পরিপন্থী’ বলে অভিযোগ পাওয়ার পর বিচারগানের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে গতকাল বুধবার সন্ধ্যায় এর আয়োজন হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুরে ইউনিয়ন পরিষদের সদস্য সলেমান ফকিরের উদ্যোগে এ বিচারগানের আয়োজন করা হয়। এর আয়োজন নিয়ে দুই দিন ধরে এলাকায় মাইকিংও করা হয়। প্যান্ডেল ও প্যান্ডেলের ভেতরে মঞ্চ নির্মাণ করা হয়েছিল। সেখানে কিছু দোকানও বসেছিল। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। ঠিক শেষ মুহূর্তে গতকাল সন্ধ্যা সাতটার দিকে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে অনুষ্ঠান বন্ধের এ নির্দেশ দেন।

ইউপি সদস্য সলেমান ফকির বলেন, ‘আমাদের এলাকায় আগে থেকেই বিচারগান হয়ে আসছে। স্থানীয়দের অনুরোধে আমি এক দিনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এখানে দোষের কিছু ছিল না। কিন্তু হুজুররা গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করেছেন এবং ইউএনওকে দিয়ে এ আয়োজন বন্ধ করে দিলেন।’

সলেমান ফকির জানান, এ আয়োজনের ব্যাপারে তিনি ইউএনও ও ওসির কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন।

তবে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘এ বিচারগান আয়োজনের জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।’

ইউএনও দবির উদ্দিন আরও বলেন, ‘এ রকম অনুষ্ঠানের জন্য আগে থেকে অনুমতি নিতে হয়। জেলা প্রশাসক এ অনুমতি দেন। এটি এক দিনের অনুষ্ঠান ছিল। প্রথমে আমরা তেমন গুরুত্বের সঙ্গে দেখিনি। তবে বুধবার বিকেলে দেড় শতাধিক ব্যক্তি আমার কাছে এসে জানান, এ আয়োজন ইসলাম পরিপন্থী, এ অনুষ্ঠান বন্ধ করতে হবে। আর অনুষ্ঠান বন্ধ করা না হলে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।’

ইউএনও জানান, ওই অনুষ্ঠান নিয়ে আপত্তি আসার বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসককে জানানো হয়। পরে জেলা প্রশাসকের পরামর্শে এবং যেহেতু কোনো অনুমতি না নিয়ে এ আয়োজন করা হচ্ছিল, তা বন্ধ করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT