1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সব গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, কার্যকর ১ আগস্ট থেকে বিশ্বকাপে ১৩ হাজার সমর্থকের ওপর নিষেধাজ্ঞার অনুরোধ যুক্তরাষ্ট্রের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ল জার্মানি জুনের প্রথম ১৩ দিনে দেশে এলো ১৩৬ কোটি ডলারের বেশি রেমিট্যান্স মোহাম্মদপুরে ৯ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের যুবকের মৃত্যুর দাবি পরিবারের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়ায় ১৪ দফা, স্বাক্ষর হতে পারে শুক্রবার যুদ্ধবিরতির আশায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, মার্চের পর সর্বনিম্নে ব্রেন্ট ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প সিদ্ধেশ্বরীতে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী, ছেলে বিভাগে চ্যাম্পিয়ন ফরিদপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ দিনে ছেলে ও মেয়েদের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়। দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করে ফরিদপুর ও রাজবাড়ী জেলা দল।

মেয়েদের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে রাজবাড়ী জেলা দল ৫-৪ ব্যবধানে জয় পেয়ে শিরোপা নিজেদের করে নেয়।

ছেলেদের বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফরিদপুর জেলা দল ৩-০ গোলে রাজবাড়ীকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। দলের হয়ে রিয়াদ মাতবর দুটি এবং সিয়াম হোসেন একটি গোল করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।

ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ বালিকা বিভাগে ম্যান অব দ্য ম্যাচ হন রাজবাড়ীর নাদিয়া আক্তার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ফরিদপুরের জান্নাতি আক্তার। ছেলেদের বিভাগে ম্যান অব দ্য ম্যাচ হন রিফাত মাতুব্বর এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পান সিয়াম হোসেন।

প্রতিযোগিতার ম্যাচগুলো পরিচালনা করেন মো. রেজাউল করিম, মিনার বিশ্বাস, সাইফুল ইসলাম, সাইফ দোহা দর্শন, মশিউর রহমান, জহিরুল ইসলাম জিন্নাহ, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মিরাজ শেখ ও রাব্বি উর রহিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT