1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

হাইতির বিপক্ষে ঝলমলে ব্রাজিল, প্রথমার্ধেই ৩ গোলের লিড

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু করে প্রথমার্ধেই ৩ গোলের ব্যবধান তৈরি করেছে তারা।

শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। প্রথমার্ধ শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ৩-০ গোলে এগিয়ে রয়েছে দলটি।

ব্রাজিলের হয়ে প্রথমার্ধে জোড়া গোল করেছেন মাতেউস কুনিয়া। আরেকটি গোল এসেছে তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর ২৩ মিনিটে মাতেউস কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিউসের শট হাইতির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়ে সহজেই জালে পাঠান কুনিয়া।

৩৬ মিনিটে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কুনিয়া। ভিনিসিউসের দারুণ পাস থেকে নিখুঁত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

এরপর চোটের কারণে মাঠ ছাড়তে হয় রাফিনিয়াকে। তার বদলি হিসেবে মাঠে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। হাইতির গোলরক্ষককে একা পেয়ে দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে সমালোচনার মুখে পড়া ব্রাজিল হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT