1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ জয় বাংলাদেশের মেয়েদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৫৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত লড়াই করে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক সময় সহজ জয়ের পথে এগিয়ে থাকা পাকিস্তানকে চাপে ফেলে ম্যাচ নিজেদের করে নেয় টাইগ্রেসরা।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে শক্ত অবস্থানে ছিল। তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা। সানজিদা আক্তার মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারাতে শুরু করে পাকিস্তান।

মধ্য ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। ফলে বাংলাদেশ ২৩ রানের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয়।

বল হাতে বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া রাবেয়া খান ও রিতু মনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ১২৩ রান সংগ্রহ করে। দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৬ রান করেন। তবে ইনিংসের সবচেয়ে কার্যকর ব্যাটিং আসে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে। তিনি ২২ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। সোবহানা মোস্তারি করেন ২২ রান।

পাকিস্তানের হয়ে ফাতিমা সানা দুটি উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ সংখ্যক জয়ের রেকর্ডও স্পর্শ করেছে টাইগ্রেসরা। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল।

দলটির এই জয় বিশ্বকাপে পরবর্তী পর্বের লড়াইয়ে নতুন আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT