1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

banglarakash
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ Time View

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাত (২২) এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে হাবিব নামে এক লোক তার বোনকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় স্টেশন রোড এলাকায় পৌঁছলে ৩-৪ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় একজনকে শনাক্ত করে তার কাছ থেকে একটি ফোন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আটককৃত ছিনতাইকারী অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT