1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের এক অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সম্মেলনে জেলা প্রশাসকরা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন, যার অনেকগুলোই ইতোমধ্যে বিবেচনায় নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা দেশের গণতান্ত্রিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ব্যবস্থাকে শক্তিশালী করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ জরুরি উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।

তিনি জানান, অতীতে স্থানীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব বিষয়ে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT