1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

অবৈধ অভিবাসীদের বৈধতা দিচ্ছে স্পেন, নতুন সিদ্ধান্তে ইউরোপে আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১১৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ইউরোপজুড়ে অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের মধ্যেই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে স্পেন সরকার। দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক অনথিভুক্ত অভিবাসীকে বৈধতার আওতায় আনার পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় পাঁচ লাখ অভিবাসী এই উদ্যোগের আওতায় বৈধ বসবাসের সুযোগ পেতে পারেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপের মাধ্যমে তাদের শ্রমবাজারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারীদের এক বছরের জন্য নবায়নযোগ্য আবাসন অনুমতি দেওয়া হবে। এ সময়ের মধ্যে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা সুবিধা এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের অধিকার পাবেন। পরবর্তীতে এই অস্থায়ী অনুমতি স্থায়ী রূপ নিতে পারে বলেও জানা গেছে।

এই সুবিধা পেতে হলে আবেদনকারীদের নির্দিষ্ট সময় ধরে স্পেনে বসবাসের প্রমাণ দিতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন গ্রহণ করা হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এসব অভিবাসী দেশটির অর্থনীতি ও বিভিন্ন সেবাখাতে অবদান রেখে আসছেন। একই সঙ্গে জনসংখ্যার বার্ধক্য এবং শ্রমশক্তির ঘাটতি মোকাবিলায় তাদের বৈধতা দেওয়া প্রয়োজন।

তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দল পিপলস পার্টি অভিযোগ করেছে, এমন উদ্যোগ ভবিষ্যতে আরও অবৈধ অভিবাসনকে উৎসাহিত করতে পারে। যদিও ক্যাথলিক চার্চসহ বিভিন্ন মহল এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে অভিবাসন নীতির কড়াকড়ির বিপরীতে স্পেনের এই পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT