1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে আরও কমল স্বর্ণের দাম, আউন্সপ্রতি নেমেছে ৩ হাজার ৫২৪ ডলারে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪ হাজার ১৯১ মামলা, ডাম্পিং ৭৯০ গাড়ি বোনারপাড়ায় রেলওয়ের উচ্ছেদ অভিযান শুরু, প্রথম দিনেই গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ অবৈধ স্থাপনা মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ওডিএনআইয়ে সাইবার হামলা, তথ্য ফাঁস নারায়ণগঞ্জের সাত খুন: নেপথ্যে ‘গডফাদার’ হিসেবে ছিলেন জিয়াউল আহসান, আপিল শুনানিতে চাঞ্চল্যকর তথ্য পরিবেশ অধিদফতরের আবেদন বাতিল, তবুও আশুগঞ্জে থামেনি অবৈধ সিসা কারখানার উৎপাদন আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মোস্তাফিজ, তালিকায় নেই নাহিদ রানাও গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন সর্বোচ্চ আদালতে নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার আপিল শুনানি শুরু পাকিস্তানি নভোচারীকে নিয়ে শেনঝৌ-২৪ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ

ফরিদপুরের জানদী গ্রাম বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের একটি দৃষ্টান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৮৫১ Time View

এস ইসলাম :
“ঘরে ঘরে বি এ পাস, সুখে থাকবো বারোমাস” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার অন্তর্গত ভাঙ্গা উপজেলার জানদী গ্রামের ১০০ জন উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করল জানদী গ্রামে প্রতিষ্ঠিত সংগঠন “শিক্ষাই মোদের হাতিয়ার” ।

গতকাল ৪ এপ্রিল সারাদিনব্যাপী দুই ভাগে জানদী গ্রামে অনুষ্ঠিত হলো এই শতাধিক গ্রাজুয়েশন গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানটি দুইটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব শুরু হয় সকাল ১০ টায়, প্রথম পর্বের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিনুর রহমান সমাজসেবা অফিসার ভাংগা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন শিক্ষা অফিসার ভাঙ্গা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার খাইরুল বাশার সহকারী অধ্যাপক মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এবং জনাব মোঃ গিয়াস উদ্দিন প্রধান শিক্ষক হামিরদি পাইলট উচ্চ বিদ্যালয়। কবি আবু জাফর দিলু, সভাপতি পল্লীকবি জসীমউদ্দীন পরিষদ ফরিদপুর। আব্দুর রশিদ মিয়া সাবেক চেয়ারম্যান তুজারপুর ইউনিয়ন পরিষদ। এ্যাডভোকেট আব্দুল মান্নান বিশিষ্ট আইনজীবী সহকারী জজ আদালত ভাঙ্গা। মেজবাউদ্দিন খান প্রধান শিক্ষক কাজী অলিউল্লাহ উচ্চ বিদ্যালয় । মো তানিম ফুকুর হাটি একরা মাধ্যমিক বিদ্যালয়। জনাব আলমগীর তালুকদার এম এস সি সাবেক ম্যানেজার কাফকো। প্রথম পর্বের সভাপতিত্ব করেন মোঃ রফিকুল আলম সহ-সভাপতি শিক্ষাই মোদের হাতিয়ার।

দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল তিনটা থেকে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শেখ সাইফুল ইসলাম অহিদ, অধ্যক্ষ এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ, ফরিদপুর । জনাব মোঃ আজম আলী খান প্রিন্সিপাল ফুকুরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা। জনাব মোঃ হায়দার হোসেন প্রধান শিক্ষক ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় । জনাব মোঃ সাদেক আলী প্রধান শিক্ষক গঙ্গাধরদী উচ্চ বিদ্যালয় । জনাব অলিউর রহমান চেয়ারম্যান তজারপুর ইউনিয়ন পরিষদ । জনাব মোঃ শামসুল আলম প্রধান শিক্ষক তুজারপুর শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী নান্নু।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন জনদী গ্রামের দানবীর ক্ষেত হাজী মোহাম্মদ চুন্নু চৌধুরী, আব্দুল ওহাব মিয়া, আরিফুল ইসলাম, ফারুক চৌধুরী, মিল্টন চৌধুরী, রফিকুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, মোঃ ফিরোজ মন্ডল, এরশাদুর রহমান, মোঃ কামরুজ্জামান জাহিদ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথিতার বক্তব্য বলেন জানদী বাংলাদেশের এমন একটি গ্রাম যেখানে শিক্ষিত গ্রামবাসীকে সম্মানিত করা হলো। সত্যিই এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এর পাশাপাশি এলাকার সকল মানুষকে এগিয়ে আসতে হবে দেশকে সকল প্রকার অন্যায় অত্যাচার এবং অবিচার থেকে রক্ষা করতে হবে। এলাকার সকলকে সম্মিলিতভাবে দেশের জন্য কাজ করতে হবে।

শিক্ষাই মোদের হাতিয়ার সংগঠনটির সভাপতি কবি অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরী নান্নু এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া জানান, এলাকার যে অসহায় মানুষ আছে তাদের পাশেই সংগঠনটি দাঁড়াবে এবং স্থানীয় প্রত্যেকটি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করাই হচ্ছে আমাদের সংগঠনের মূল লক্ষ্য এবং যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যারা শিক্ষা দীক্ষায় এগিয়ে আসছে তাদেরকে দেশের বিভিন্ন কাজে অংশগ্রহণ করানোর মাধ্যমে আমাদের এই সংগঠনের কাজ চলমান থাকবে বলে তারা জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জানদী গ্রামের কৃতি সন্তান শেখ নুরুল এবং সম্পা চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT