1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার ডিজেল সংকটে লাইটার জাহাজ চলাচল ব্যাহত, চট্টগ্রাম বন্দরে মাদার ভেসেলের জট

দ্বিতীয় বাংলাদেশির মৃত্যুতে ভারতকে কড়া প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্ত হত্যা দুই দেশের ভালো সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অন্তরায়। ১ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস সীমান্তে নিহত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনে কড়া প্রতিবাদ জানায়। তার চারদিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে ১৫ বছর বয়সী জয়ন্ত সিংহ নিহত হন। তৌহিদ হোসেন বলেন, “সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড দেশের মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করছে, যা আমরা চাই না।” তিনি আরও বলেন, “ভারতের সাথে সোনালী সম্পর্ক চলাকালেও এমন ঘটনা ঘটেছে, এটির ধারাবাহিকতা এখনও চলছে, যা অগ্রহণযোগ্য।” এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT