1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি হামের টিকা কর্মসূচি শুরু: ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন সাফজয়ী যুব দলকে বর্ণিল সংবর্ধনা, ছাদখোলা বাসে শোভাযাত্রা হাতিরঝিলে কদমতলীতে গ্যাসলাইট কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সংসদের ভেতর-বাইরে সংগ্রাম অব্যাহত রাখবে জামায়াত: আব্দুল হালিম ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, আলোচনায় প্রভাব নেই: ট্রাম্প তেলের কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি রাজশাহীতে হামের প্রকোপে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪০

ফরিদপুরে সংঘর্ষের ঘটনায় আহত যুবকের মৃত্যু

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৫৬ Time View
  1. ফরিদপুরের সালথায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আসাদ শেখ (৩৮) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ মে) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশের অভিযান পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সমর্থকদের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সমর্থকদের সাথে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুলিশ চেয়ারম্যান রফিক মোল্যা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়াকে আটক করে জেলহাজতে পাঠায়। গত ২৮ এপ্রিল আটককৃত দুইজনই জামিন পেয়ে এলাকায় ফিরে আসেন।

তাদের ফিরে আসার পর ফের দুই গ্রুপের সমর্থকদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। গত ৫ মে ফের দুই গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামরা চালায়। এসময় ৫০টি বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। লুটপাট করা হয় বাড়ির মালামাল।

এ ঘটনায় আহত হয় কমপক্ষে ৪০ জন। এ সংঘর্ষের সময় আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মারা যায়। গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে চেয়ারম্যানের সমর্থক আসাদ শেখ গুরুতর আহত হয়। দীর্ঘ ২১ দিন পর গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় আসাদ শেখ নামের এক ব্যক্তি মারা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT