1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে বর্ষবরণ ১৪৩১ বঙ্গাব্দ ও গ্রামীণ বৈশাখী মেলার উদ্বোধন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগীতায়, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ষবরণ ১৪৩১ বঙ্গাব্দ ও গ্রামীণ বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে সংগঠনের সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ এর সভাপতিত্বে ফরিদপুর শহরের কোর্টচত্ত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ‌। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস জনাব ঝর্ণা হাসান। মেলার উদ্বোধক ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ,সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মোশার্রফ আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, রাসিন এর নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা। সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। আলোচনা সভায় বক্তারা চিরায়ত বাংলা সংস্কৃতি ও বাংলার মানুষের অসাম্প্রদায়িক মনোভাব জাগ্রত রাখতে বাংলা নববর্ষের গুরুত্ব তুলে ধরেন। এরপর ১৫ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT