1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত : মোস্তাফিজ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২২৭ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার পার্পল ক্যাপ পরে খেলেন। বিশেষ এই ক্যাপটার মালিক এখন মোস্তাফিজুর রহমান। পার্পল ক্যাপ নিজের কাছে রাখতে পেরে উচ্ছ¡সিত এই বাংলাদেশি পেসার।

এবার নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে নেন চার উইকেট। সব মিলিয়ে চার ওভারে ২৯ রানে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই বাঁ-হাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভারে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মোস্তাফিজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পল ক্যাপ নিয়ে মোস্তাফিজ লিখেছেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভ‚ত। এটা একটা বিশেষ অনভুতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখব। আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ, চিরকৃতজ্ঞ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT