1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

রাশিয়ায় ভয়াবহ হামলা, যে বার্তা যুক্তরাষ্ট্রের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৪০ Time View

মস্কোতে বড় কোনো জমায়েতে হামলা হতে পারে বলে রাশিয়াকে চলতি মাসের শুরুতে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউস।

শুক্রবার রাতে মস্কোর একটি কনসার্ট হলে হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এ হামলার কয়েক ঘণ্টা পরেই এ নিয়ে প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাদ্রেইন ওয়াটসন বলেন, এই মাসের শুরুর দিকে মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী ইউনিফর্ম পরিহিত হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালায় এবং বোমা নিক্ষেপ করে।

রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে অবস্থিত ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে জানান, এ হামলার পর তদন্ত শুরু হয়েছে। হামলা নিয়ে প্রতিনিয়ত  তথ্য দেওয়া হচ্ছে পুতিনকে।

মেসেজিং প্ল্যাটফরম টেলিগ্রামের নিউজ চ্যানেল বাজা ও ম্যাশে প্রকাশিত দুটি ভিডিওতে দেখা যায়, হামলায় হলটি থেকে ধোঁয়া বের হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের কনসার্টে একটি ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে। ওই কনসার্ট হলের সব পাবলিক ইভেন্ট বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT