1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

সৌদিতে কোরআনের ৪২ বিরল কপির প্রদর্শনী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২৫ Time View

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রদর্শিত হচ্ছে ৪২টি বিরল কোরআন শরীফ। এসব কোরআনের মাধ্যমে ফুটে উঠেছে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণ।

প্রদর্শনীটির আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে কোরআন শরীফগুলো রাখা হয়েছে।

লাইব্রেরির সুপারভাইজার-জেনারেল আব্দুল রহমান প্রদর্শনীর উদ্বোধনীতে বলেছেন, তাদের কাছে কোরআনের বিরল কপি রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন।

গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে। যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরোনো পাণ্ডুলিপি।

২০০৭ সালে হজের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিল লাইব্রেরিটি। যা সারা বিশ্বে দেখানো হয়েছিল।

কোরআন ছাড়াও এ প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন।

পবিত্র রমজান মাস আসলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সৌদি আরবে ভিড় করেন। এ সময় অনেক পবিত্র মক্কা নগরীর কাবাতে ওমরাহও পালন করে থাকেন। এছাড়া অনেক মানুষ মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য যান।

ইসলামের সূতিকাগার সৌদি আরবে রমজান এলে নতুন করে সেজে ওঠে। সাধারণ মানুষ এ সময় দান-খয়রাতও বাড়িয়ে দেন। এছাড়া বৃদ্ধি পায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT