1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ১৮ মাসে সুন্দরবনে ৮১ অস্ত্র উদ্ধার, ৬১ দস্যু গ্রেফতার

খাবারের অভাবে ইফতার করতে পারেননি গাজার ২ হাজার চিকিৎসাকর্মী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৩৫ Time View

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। ইবাদতসহ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাসটি পালন করবেন সারা বিশ্বের মুসলিমরা। তবে এবারের রমজানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের চিত্রটা যেন ভিন্ন।

যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রথম রোজায় খাবারের অভাবে ইফতার করতে পারেননি প্রায় ২ হাজার চিকিৎসাকর্মী। তারা উত্তর গাজার বিভিন্ন হাসপাতালে কর্মরত।

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

প্রায় ২ হাজার চিকিৎসাকর্মীর এক প্রকার অনাহারে থাকার বিষয়টি উল্লেখ করে আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, গাজা উপত্যকার উত্তরাংশের চিকিৎসাকর্মীরা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

এ সময় তিনি আন্তর্জাতিক ত্রাণ সহায়তা দেওয়া সংগঠনগুলোকে অতি দ্রুত গাজার চিকিৎসাকর্মীদের জন্য ত্রাণ নিশ্চিতের আহ্বান জানান।

তুরস্কের সংবাদমাধ্যম থেকে বলা হয়েছে, গাজায় সোমবার ছিল রোজার প্রথম দিন। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলটিতে যুদ্ধের দামামার মধ্যেই রোজা রেখেছেন লাখো মানুষ। তাদেরই একটি অংশ ছিলেন সেই ২ হাজার চিকিৎসাকর্মী। কিন্তু কর্মক্লান্ত শরীরে দিনের শেষে ইফতারের সময় কোনো খাবারই জোটেনি তাদের।

বর্তমানে উত্তর গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। কারণ এলাকাটিতে গুরুত্বপূর্ণ মানবিক ও খাদ্য সহায়তায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে গাজার উত্তরাঞ্চলে প্রতি ছয়জনের মধ্যে অন্তত একজন অপুষ্টির শিকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT