1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পহেলা বৈশাখে ‘কৃষি কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কলাবাগানে ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু, অনলাইন জুয়ায় আসক্তির অভিযোগ ভাঙ্গায় বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০–২৫ প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে: সেতু প্রতিমন্ত্রী বাংলা নববর্ষে নাশকতার কোনো শঙ্কা নেই: র‌্যাব ফরিদপুরে রোটারি ক্লাবের ৪০তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত ইরান আলোচনায় না ফিরলেও আমার কিছু যায় আসে না: ট্রাম্প ৬ মাসের কম বয়সি শিশুতেও হাম, উদ্বেগে চিকিৎসকরা বরিশালে বৈশাখ বরণে ব্যস্ততা, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গাড়ি উপহার দিলেন উত্তর কোরীয় নেতা কিমকে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার এ খবর দিয়েছে।

রাশিয়া নির্মিত গাড়িটির নির্মাতা ও মডেল প্রকাশ করা হয়নি। কেসিএনএ জানিয়েছে, এটি কিমের বোন কিম ইয়ো জংসহ শীর্ষ সহকারীদের কাছে ১৮ ফেব্রুয়ারি হস্তান্তর করা হয়েছে। উত্তর কোরীয় নেতার ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি দিয়েছেন পুতিন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম ইয়ো জং রুশ পক্ষের কাছে পুতিনের প্রতি কিমের ধন্যবাদ বার্তা পৌঁছে দিয়েছেন। কিম বলেছেন, এটি দুই নেতার বিশেষ ব্যক্তিগত সম্পর্কের স্পষ্ট প্রকাশ।

কিমকে পুতিনের এই উপহার জাতিসংঘের নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে। উত্তর কোরিয়াকে কোনো ধরনের পরিবহণ যান সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞায়।

ধারণা করা হয়, বিলাসবহুল কয়েকটি গাড়ি কিমের সংগ্রহে রয়েছে। গত বছর সেপ্টেম্বরে পুতিনের প্রেসিডেন্সিয়াল গাড়ি অরাস সেনাট লিমুজিনের প্রশংসা করেছিলেন তিনি। পরে পুতিন তাকে গাড়ির পেছনের সিটে বসার আমন্ত্রণ জানিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT