1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

ধুনটে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে যুবক কারাগারে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৬৭ Time View

বগুড়ার ধুনটে মাদ্রাসার এক শিক্ষার্থীকে (১১) শ্লীলতাহানির অভিযোগে সোহাগ মিলন (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার একটি বাড়ি থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি একটি মাদ্রাসার আবাসিক ছাত্রী। একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে ১০ মে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসে। সোহাগ তার গ্রামের। ১৪ মে সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে শ্লীলতাহানি করেন সোহাগ।

শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে সোহাগ সটকে পড়েন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই দিনই বিকেলে সোহাগের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ দুই দফা তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। এরপর অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ।

থানাহাজতে আটক থাকাকালে সোহাগ দাবি করেন, পারিবারিক পূর্ববিরোধের জেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ শিশুটির শরীরে হাত দেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার দুপুরের দিকে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT