1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

ঢাকা থেকে ভাঙ্গা রেল চালু হবে আগামী বছরের জুনে: রেলমন্ত্রী

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৮০ Time View

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, মার্চ মাসে যদি ঢাকা-ভাঙ্গা রেলযোগাযোগ চালু না হয়, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে।

রোববার (১৫ মে) দুপুরে রেলমন্ত্রী শিবচরের বাংলাবাজার ঘাটে নেমে পদ্মা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এসব কথা জানান।

এর আগে, বাংলাবাজার ঘাটের নামার পর মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় তার সঙ্গে রেললিঙ্ক প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার আবু সাঈদ এবং সেনাবাহিনীর কর্মকর্তা, রেল কর্মকর্তা, ঠিকাদার ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পদ্মা সেতুর দুই পাড়ে রেল ভায়াডাক্টের সাড়ে ৪ কিলোমিটারে পাথরবিহীন রেল লাইন বসে গেছে। পদ্মা সেতু দিয়ে রেল চালু করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। সেতুতে সড়ক পথ একেবারেই প্রস্তুত। তবে রেল পথে পাথরবিহীন রেলট্র্যাক বসানো বাকি। বহুমুখী এই সেতুর নিচতলার এক পাশে বসেছে গ্যাস লাইন, আরেক পাশে সার্ভিস লেন। মাঝখানেই রেল লাইন। পাথরবিহীন রেল লাইন স্থাপনে সময় লাগবে প্রায় ছয় মাস।

আরও জানা যায়, সেতুর দুই প্রান্তে ৭ দশমিক ১৫ কিলোমিটার রেল সংযোগ সেতুর মাত্র ২ দশমিক ৬৫ কিলোমিটারে রেল ট্র্যাক বসানো বাকি। ভায়াডাক্ট সম্পন্ন হয়ে যাওয়ায় বাকি অংশের পাথরবিহীন রেল লাইন দ্রুত সম্পন্ন হবে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT